দেশ জেনারেল ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ ঘোষণা
সমাপ্ত হিসাব বছরের (৩১ ডিসেম্বর, ২০২২) জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আলোচ্য বছরের জন্য বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে কোম্পানিটি।
সোমবার (২৯ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৪ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা ২৪ পয়সা।
৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১১ টাকা ৩৬ পয়সা।
আগামী ২৮ আগস্ট সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ জুলাই।