শেয়ারদর বৃদ্ধির কারণ জানে না নাভানা ফার্মা
শেয়ারবাজারে তালিকাভুক্ত নাভানা ফার্মা লিমিটেডের শেয়ারদর গত কয়েকদিন ধরেই অস্বাভাবিকভাবে বাড়ছে। তবে অস্বাভাবিক শেয়ারদরের পেছনে কোন অপ্রকাশিত মূল্য সংবেদনশীল নেই কোম্পানিটির কাছে।
বৃহস্পতিবার (১ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ২১ মে নাভানা ফার্মার শেয়ারের দর ছিল ৮০ টাকা ৫০ পয়সা। বুধবার (৩১ মে) কোম্পানিটির শেয়ারদর স্থির হয় ১০৭ টাকা ১০ পয়সায়। অর্থাৎ মাত্র ৯ কার্যদিবসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর ২৬ টাকা ৬০ পয়সা বৃদ্ধি পেয়েছে। শতাংশ হিসেবে দরবৃদ্ধির পরিমাণ ৩৩ দশমিক ০৪ শতাংশ।
অস্বাভাবিকভাবে নাভানা ফার্মার শেয়ারদর বৃদ্ধির প্রেক্ষিতে ডিএসই থেকে কোম্পানিটির কাছে কারণ জানতে চাওয়া হয়। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধির পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই।