Ortho Songbad আর্কাইভ

দেড় ঘন্টায় লেনদেন ৪৪০ কোটি

দেড় ঘন্টায় লেনদেন ৪৪০ কোটি
সপ্তাহের তৃতীয় কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে চলছে লেনদেন। এদিন প্রথম দেড় ঘন্টায় লেনদেন ছাড়াল ৪৪০ কোটি টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (৬ জুন) বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৫১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ এবং ‘ডিএস৩০’ সূচক সমান ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৮০ ও ২১৯৬ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭১টির,কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫১টি কোম্পানির শেয়ারের।

এসময় ডিএসইতে ৪৪০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার