শিক্ষামন্ত্রীর ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির স্টল পরিদর্শন
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে (বিআইসিসি) ‘বাংলাদেশ এডুকেশন এক্সপো-২০২৩’-তে অংশ নিচ্ছে চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি।
এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ইআরএবি) আয়োজিত প্রদর্শনী গতকাল সোমবার সকালে উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
অনুষ্ঠানকালে মুজিব কর্নারের পাশেই স্থাপিত ২৭-২৮ নম্বর স্টলে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিনিধি দল। উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্টলটি পরিদর্শনও করেন শিক্ষামন্ত্রী।