Ortho Songbad আর্কাইভ

গ্রীন ডেল্টার ক্রেডিট রেটিং সম্পন্ন

গ্রীন ডেল্টার ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড।

চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির দীর্ঘ মেয়াদে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে “এসটি-১” রেটিং হয়েছে। কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন ও রেটিং নির্ণয়ের তারিখ পর্যন্ত আনুষাঙ্গিক তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার