Ortho Songbad আর্কাইভ

ব্লকে ৭৪ কোটি টাকার লেনদেন

ব্লকে ৭৪ কোটি টাকার লেনদেন
সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৯৪ টি কোম্পানির সর্বমোট ১ কোটি ১৪ লাখ ৪২ হাজার ৪১২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭৪ কোটি ৮৫ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (৮ জুন) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের। এদিন কোম্পানিটির ১৮ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

৫ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে গ্রামীণফোন। আর ৫৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাক ব্যাংক লিমেটেড।

এছাড়া, ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আলিফ ইন্ডাস্ট্রিজ, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, লুব-রেফ বিডি, অলিম্পিক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, আরডি ফুড ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স।

অর্থসংবাদ/এসইউ

 

মুল সাইট থেকে

পুজিবাজার