Ortho Songbad আর্কাইভ

স্থলবন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান জিল্লুর রহমান

স্থলবন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান জিল্লুর রহমান
খুলনার বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরীকে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান করেছে সরকার।

বৃহস্পতিবার (০৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এ কর্মকর্তাকে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে বদলির মাধ্যমে প্রেষণে নিয়োগ করা হলো।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার