Ortho Songbad আর্কাইভ

ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু মঙ্গলবার

ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু মঙ্গলবার
ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী মঙ্গলবার (১৩ জুন)। বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক শুভঙ্কর ঘোষ এ তথ্য জানিয়েছেন।

চাঁদ দেখা সাপেক্ষে ২৯ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদের সরকারি ছুটি শুরু হবে এর আগের দিন থেকে। তাই ২৭ এবং ২৮ জুনের বাসের টিকিটের চাহিদা থাকবে সবচেয়ে বেশি।

শুভঙ্কর ঘোষ জানিয়েছেন, গাবতলী এলাকা থেকে চলা উত্তর ও দক্ষিণবঙ্গের বাসের অগ্রিম টিকিট বিক্রি হবে। তবে অনলাইনে আগে থেকেই অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে, তা অব্যাহত থাকবে। কাউন্টার থেকেও বিক্রি করা হবে।

গাবতলী এলাকা থেকে চলা বাসের টিকিট অগ্রিম দেওয়া হলেও মহাখালী টার্মিনাল থেকে চলা বাসের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়। এই টার্মিনাল থেকে বাস ছাড়ার আগে টিকিট বিক্রি করা হয়। সায়েদাবাদ থেকে চলা চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট এলাকার বাসের টিকিট অনলাইনে ও কাউন্টারে আগাম পাওয়া যায়। দিনক্ষণ নির্ধারণ করে আগাম টিকিট বিক্রি করা হয় না।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার