Ortho Songbad আর্কাইভ

জমি কিনবে আরডি ফুড

জমি কিনবে আরডি ফুড
পুঁজিবাজারে তালিকাভুক্ত রংপুর ডেইরী অ্যান্ড ফুডের (আরডি ফুড) পরিচালনা পর্ষদ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি রংপুরের সালাইপুরে ২০৩ শতাংশ জমি কিনবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, জমি কিনতে কোম্পানিটির রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচ ছাড়া ৪০৬ লাখ টাকা ব্যয় হবে।

কারখানা সম্প্রসারণ এবং ভবিষ্যতে ভবন নির্মাণের কাজে জমি ব্যবহার করবে কোম্পানিটি।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার