Ortho Songbad আর্কাইভ

শেয়ারবাজারে পতন, কমেছে লেনদেন

শেয়ারবাজারে পতন, কমেছে লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন সম্পন্ন হয়েছে। একই সঙ্গে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (১১ জুন) ডিএসইতে ১ হাজার ৩০ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৩ কোটি ৭৭ লাখ টাকার।

আজ ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১১ দশমিক ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৪১ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১ দশমিক ৯০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ০ দশমিক ৭৭ পয়েন্ট কমেছে।

রবিবার ডিএসইতে মোট ৩৫৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, দর কমেছে ১১৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৭৬টি কোম্পানির।

অর্থসংবাদ/এসইউ

 

মুল সাইট থেকে

পুজিবাজার