Ortho Songbad আর্কাইভ

দেড় ঘন্টায় লেনদেন ৪০০ কোটি টাকা

দেড় ঘন্টায় লেনদেন ৪০০ কোটি টাকা
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন প্রথম দেড় ঘন্টায় লেনদেন ছাড়াল প্রায় ৪ শত কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, সোমবার (১২ জুন) দেড় ঘণ্টার লেনদেনে ‘ডিএসইএক্স’ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৪০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭৭ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯২ পয়েন্টে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৫টি কোম্পানির শেয়ারের।

এসময় ডিএসইতে ৪ শত কোটি ৩ লাখ ৩৭ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অর্থসংবাদ/এসইউ

মুল সাইট থেকে

পুজিবাজার