Ortho Songbad আর্কাইভ

টপটেন লুজারে বিমা খাতের ৭ কোম্পানি

টপটেন লুজারে বিমা খাতের ৭ কোম্পানি
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ দরপতন বা টপটেন লুজারের তালিকায় আধিপত্য ছিল বিমা খাতের। এদিন টপটেন লুজার তালিকার সাতটিই ছিল বিমা খাতের প্রতিষ্ঠান।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৩ জুন) ডিএসইতে সর্বোচ্চ দরপতন হয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের। এদিন কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ৮০ পয়সা বা ১০ দশকি ৫৬ শতাংশ কমেছে।

ডিএসইর টপটেন লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানিটির ৮ দশমিক ০৫ শতাংশ শেয়ার দর কমেছে। আর ৬ দশমিক ৯০ শতাংশ শেয়ারপ্রতি দর কমার তালিকার তৃতীয় স্থানে রয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।

সর্বোচ্চ দরপতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সানলাইফ ইন্স্যুরেন্স, নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং, সোনার বাংলা ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ন্যাশনাল টি কোম্পানি, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার