হেলেনিক ক্যাপিটাল মার্কেট কমিশনের সঙ্গে বিএসইসির চুক্তি
হেলেনিক ক্যাপিটাল মার্কেট কমিশন (এইচসিএমসি) এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শেয়ারবাজার পরিচালনায় পারস্পরিক সহায়তা এবং তথ্য বিনিময়ের বিষয়ে দুই সংস্থার মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
এইচসিএমসির পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানটির চেয়ার ও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসকো) বোর্ড সদস্য ও ইউরোপীয় আঞ্চলিক কমিটির প্রতিনিধি ভাসিলিকি লাজারাকাউ। বিএসইসির পক্ষে সই করেন সংস্থাটির চেয়ারম্যান ও আইওএসকোর এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির ভাইস চেয়ার অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্থিক খাতে বিনিয়োগকারী এবং দুই সংস্থার অধীনে থাকা কোম্পানিগুলির সাথে সরাসরি এবং কার্যকর যোগাযোগের লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এইচসিএমসির চেয়ার সিলিকি লাজারাকাউ বলেন, এই চুক্তি বিএসইসির সঙ্গে সহযোগিতা জোরদার করতে সহায়ক হবে। পাশাপাশি আন্তঃসম্পর্কিত অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়েও সহায়ক হবে এই চুক্তি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রিস ও বাংলাদেশের মধ্যে চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী-রুবাইয়াত-উল ইসলাম। তিনি বলেন, এই সমঝোতা স্মারক আমাদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এটি এইচসিএমসি ও বিএসইসির মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে যা তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের পথ প্রশস্ত করবে।