Ortho Songbad আর্কাইভ

প্রথম প্রান্তিকে আয় বেড়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্সের

প্রথম প্রান্তিকে আয় বেড়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্সের
সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৩-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেড।

সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৩ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৮৯ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ৫৯ পয়সা।

গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৪৫ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার