Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির কারণ জানে না তসরিফা ইন্ডাস্ট্রিজ

দর বৃদ্ধির কারণ জানে না তসরিফা ইন্ডাস্ট্রিজ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানির পক্ষ থেকে এমনটিই জানায় ডিএসইকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই (৫ জুন ২৩) নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

প্রতিষ্ঠানটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

অর্থসংবাদ/এসইউ

মুল সাইট থেকে

পুজিবাজার