Ortho Songbad আর্কাইভ

আগামীকাল লেনদেন বন্ধ প্রভাতী ইন্স্যুরেন্সের

আগামীকাল লেনদেন বন্ধ প্রভাতী ইন্স্যুরেন্সের
রেকর্ড ডেট সংক্রান্ত কারণে আগামীকাল (১৯ জুন) শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রভাতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামীকাল। এর আগে কোম্পানিটি স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে ১৯ জুন সোমবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।

মঙ্গলবার থেকে প্রতিষ্ঠানটির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

অর্থসংবাদ/এসইউ

মুল সাইট থেকে

পুজিবাজার