Ortho Songbad আর্কাইভ

জমি বিক্রি করবে পদ্মা অয়েল

জমি বিক্রি করবে পদ্মা অয়েল
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা অয়েলের পরিচালনা পর্ষদ ১১.৬২৭ একর জমি সিদ্ধান্ত নিয়েছে (অবকাঠামো এবং গাছসহ)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির এই জমি চট্টগ্রামে গুপ্তখালে অবস্থিত। পদ্মা অয়েল বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কাছে জমিটি সরকারি প্রকল্পের জন্য বেচবে।

পরবর্তী এজিএম/ইজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতি নিয়ে জমি বেচতে পারবে পদ্মা অয়েল।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার