Ortho Songbad আর্কাইভ

খুলনা প্রিন্টিংয়ের সর্বোচ্চ দরপতন

খুলনা প্রিন্টিংয়ের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১৮ জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি দর কমেছে ৬০ পয়সা বা ৪ দশমিক ৭২ শতাংশ । ফলে টপটেন লুজার তালিকায় শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।

দরপতনের তালিকার দ্বিতীয় স্থানে এপেক্স ট্যানারির এদিন শেয়ারদর কমেছে ৩ দশমিক ৬৭ শতাংশ। আর ৩ দশমিক ১৫ শতাংশ শেয়ারদর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড।

আজ টপটেন লুজার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- খান ব্রাদার্স, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স, মেট্রো স্পিনিং, এপেক্স স্পিনিং, ইউনিয়ন ক্যাপিটাল, সিটি জেনারেল ইন্স্যুরেন্স এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার