Ortho Songbad আর্কাইভ

আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে এমারেল্ড অয়েল

আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে এমারেল্ড অয়েল
রেকর্ড ডেটের আগে আগামীকাল বুধবার (২১ জুন) স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পনিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী রোববার (২৫ জুন) । কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী সোমবার (২৬ জুন)।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার