মোংলা ইপিজেডে চীনা কোম্পানির বিনিয়োগ

মোংলা ইপিজেডে চীনা কোম্পানির বিনিয়োগ
মোংলা রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় (মোংলা ইপিজেড) প্যাকেজিং শিল্প স্থাপন করতে যাচ্ছে চীনা কোম্পানি মেসার্স ইউয়ানশুন এন্টারপ্রাইজ কোম্পানি লিমিটেড। এই উদ্যোগে প্রতিষ্ঠানটি বিনিয়োগ করবে ৯৪ লাখ ৯০ হাজার ডলার, কর্মসংস্থান হবে ৪৯০ জন বাংলাদেশীর।

শতভাগ বিদেশী মালিকানাধীন প্রতিষ্ঠানটি বার্ষিক এক কোটি পিস বিভিন্ন ধরনের বক্স তৈরি করবে। এর মধ্যে রয়েছে পেপার বক্স, জুয়েলারি বক্স, জুয়েলারি ব্যাগ, ওয়াচ বক্স, গিফ্ট বক্স ও কার্টুন।

এ উপলক্ষ্যে বেপজা ও ইউয়ানশুন এন্টারপ্রাইজ সম্প্রতি (১৫ জুন) রাজধানীর বেপজা কমপ্লেক্সে চুক্তি স্বাক্ষর করেছে।

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও ইউয়ানশুন এন্টারপ্রাইজের পরিচালক লিন ইউয়ান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান।

অন্যান্যের মধ্যে ছিলেন বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন ও নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ
তিন বছর পর হিলি দিয়ে টমেটো আমদানি শুরু
বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, দাম কমার আশা
হিলি স্থলবন্দরে দেড় মাসে আয় ১৮ কোটি টাকা
পরিবেশবান্ধব লিড সনদ পেলো আরও ৫ পোশাক কারখানা
মার্কিন শুল্ক হ্রাসের পর স্থগিত কার্যাদেশ ফিরছে, সুবাতাস পোশাকখাতে
ঢাকায় পর্যটন মেলা ৩০ অক্টোবর