১ লাখ টাকা বেতনে চাকরি দেবে রেড ক্রিসেন্ট

১ লাখ টাকা বেতনে চাকরি দেবে রেড ক্রিসেন্ট
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ঢাকায় ডিজাস্টার ক্লাইমেট রিস্ক ম্যানেজমেন্ট ইউনিটে প্রোগ্রাম ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: প্রোগ্রাম ম্যানেজার-পিপিপি
পদসংখ্যা:
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্টাল সায়েন্স, সমাজবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। দক্ষ ও অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট প্রোগ্রাম ব্যবস্থাপনায় অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্ট সাইকেল ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে। নেতৃত্বের সক্ষমতাসহ যোগাযোগে দক্ষ হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল ও অ্যানালিটিক্যাল দক্ষতা থাকতে হবে। পিজিআই ইস্যু, সিইও মেকানিজমে জানাশোনা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। রাজশাহী, কক্সবাজার ও সিলেটসহ অন্যান্য ফিল্ড ভিজিট করার মানসিকতা থাকতে হবে।

বয়স: ৪৫ বছর। দক্ষ ও অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসে ১,০৫,০০০ টাকা

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৫ জুন ২০২৩।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি