শাকিব ধামাকায় মুগ্ধ নেটিজেনরা

শাকিব ধামাকায় মুগ্ধ নেটিজেনরা
মাথার চুল ও দাড়ির অধিকাংশই পাকা। চেহারায় বয়সের ছাপও স্পষ্ট। এমন বিধ্বস্ত রূপে উদাস নয়নে সাদা পায়জামা আর পাঞ্জাবি পরে বসে আছেন শাকিব খান। চোখে তার যেন অপেক্ষা। সেই অপেক্ষা নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া পোস্টেও আড়াল করেননি শাকিব। লিখেছেন, ‘আছি তোমারই অপেক্ষায়।’

প্রিয় নায়ককে এমন লুক দেখে শাকিব ভক্তদের প্রতীক্ষা আরো বেড়ে গেছে। তাদের অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, তারা হলে সিনেমাটি দেখার অপেক্ষায় আছেন। শাকিবের পোস্টের নিচে অবিরত কমেন্ট করে যাচ্ছেন তারা। আসন্ন ঈদ উল আজহায় মুক্তি পেতে যাওয়া ‘প্রিয়তমা’ সিনেমাটির জন্য অনেকেই জানাচ্ছেন শুভকামনা।

শাকিবের এই লুক দেখে অনেকেই বলছেন, ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে প্রথম দেখাতে চেনার কোনো উপায় নাই।
হিমেল আশরাফ পরিচালিত সিনেমার বৃদ্ধ শাকিবের এই লুকটি মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় প্রকাশ করা হয়।

কয়েকদিন আগে ৩০ সেকেন্ডের টিজারে ঝড় তুলেছিলেন শাকিব খান। সেখানকার মারদাঙ্গা লুকের ঠিক উল্টো যেন এই বৃদ্ধ শাকিব। যার মধ্যে জৌলুস নেই, আছে পথ চেয়ে থাকা প্রতীক্ষার সুনসান নীরবতা। হয়তো বুকভেদী হাহাকারও আছে কিছুটা।

ইতোমধ্যে 'প্রিয়তমা'র শুটিং শেষ হয়েছে। জানা গেছে, হল বুকিং এজেন্ট থেকে শুরু করে হল মালিকদের আগ্রহের চাহিদার শীর্ষে আছে শাকিবের এই ছবিটি।

আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত ‘রোম্যান্টিক অ্যাকশন ধাঁচের মৌলিক গল্পের সিনেমা। এর কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। শাকিব ছাড়াও আরও অভিনয় করছেন ইধিকা পাল, শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডনসহ অনেক।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার