বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রকে আরও বেশি ওষুধ নেওয়ার আহ্বান

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রকে আরও বেশি ওষুধ নেওয়ার আহ্বান
বাংলাদেশি উৎপাদিত আরও বেশি ওষুধ আমদানির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, বাংলাদেশ সর্বাধুনিক কারিগরি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক মানের ওষুধ উৎপাদন করছে। বিশ্বের অনেক দেশে প্রতিযোগিতামূলক দামে ওষুধ রপ্তানিও করছে। করোনার সময়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে অনেক মেডিকেল ইক্যুপমেন্ট নিয়েছিল। এখন বাংলাদেশ থেকে অধিকতর ওষুধ নিতে পারে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (২০ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন বায়োটেকনোলজি কোম্পানি ডায়াডিকের প্রেসিডেন্ট ও সিইও মার্ক এমালফার্ব পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় মন্ত্রী এ আহ্বান জানান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশে উৎপাদন খরচ বেশি হওয়ায় ওষুধের দামও অনেক বেশি। ওইসব দেশের বড় বড় কোম্পানি বাংলাদেশের ওষুধশিল্পে বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে তুলনামূলক সুবিধা নিতে পারে।

সাক্ষাৎকালে ডায়াডিকের প্রেসিডেন্ট মার্ক এমালফার্ব বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন ওষুধ কোম্পানি এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে ভ্যাকসিন উৎপাদনে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগের বিষয়ে অবহিত করেন।

জবাবে মন্ত্রী এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের সঙ্গে ডায়াডিকের মতো বিশ্বখ্যাত বায়োটেকনোলজি কোম্পানির সহযোগিতার উদ্যোগের জন্য মার্ক এমালফার্বকে ধন্যবাদ জানান।

এদিকে, বুধবার (২১ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ে এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড ও মার্কিন বায়োটেকনোলজি কোম্পানি ডায়াডিকের মধ্যে ভ্যাকসিন উৎপাদন বিষয়ে সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা