আর্থিক প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের নির্দেশ

আর্থিক প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের নির্দেশ
আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার (২০ জুন) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

এতে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানগুলোতে স্থাপনাদির কাঠামোগত নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বিভিন্ন নির্দেশনা প্রদানসহ দুর্ঘটনা মোকাবিলায় বিবিধ পূর্বপ্রস্তুতিমূলক কর্মসূচি যেমন- অগ্নি-নির্বাপণ মহড়া, ভূমিকম্প ও ভবন ধস মোকাবিলায় করণীয় সম্পর্কে নিয়মিতভাবে প্রশিক্ষণ আয়োজনের ব্যবস্থা করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডে জীবন ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হয়েছে। এ ধরনের অগ্নিকাণ্ড প্রতিরোধে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের কার্যালয়ে অগ্নিনির্বাপণ ব্যবস্থা স্থাপন নিশ্চিত করতে বলা হ‌য়ে‌ছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি