Ortho Songbad আর্কাইভ

যেসব এলাকায় ব্যাংক বন্ধ আজ

যেসব এলাকায় ব্যাংক বন্ধ আজ
রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে আজ। সেই সঙ্গে এদিন আরও তিন পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকার ব্যাংক বন্ধ থাকবে।

গত রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, বুধবার (২১ জুন) রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। এছাড়াও নারায়ণগঞ্জের গোপালদী, টাঙ্গাইলের বাসাইল ও বগুড়ার তালোড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট এলাকার তফসিলি ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা ও উপশাখা বন্ধ থাকবে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার