দেড় ঘণ্টায় লেনদেন ছাড়ালো ২৮০ কোটি টাকা
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘন্টায় লেনদেন ছাড়াল ২৮০ কোটি টাকার বেশি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২২ জুন) বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩২৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ এবং ‘ডিএস৩০’ সূচক সমান ৩ পয়েন্ট করে বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৭৪ ও ২১৮৯ পয়েন্টে।
এসময় ডিএসইতে ২৮০ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এ সময়েরে মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩২টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫২টি কোম্পানির শেয়ারের।
অর্থসংবাদ/এসএম