বিবিএস ক্যাবলস ও ডিপিডিসির মধ্যে ১০৬ কোটি টাকা চুক্তি
পুঁজিবাজারের তালিকাভুক্ত বিবিএস ক্যাবলস লিমিটেড ঢাকা পাওয়ার ডিস্ট্রিভিউশন কোম্পানি থেকে ১০৬ কোটি টাকা কাজ পেয়েছে। ইতোমধ্যে বিবিএস ক্যাবলস ও ডিপিডিসির মধ্যে একটি চুক্তি হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ২৩ মে ডিপিডিসি থেকে ‘নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড’ (এনওএ) পেয়েছিল কোম্পানিটি। কোম্পানিটি মোট ১০৬ কোটি ১৯ লাখ ১৯ হাজার ৩৯০ টাকা কাজ পেয়েছে। আগামী ১৬ সপ্তাহের মধ্যে এই তার সরবরাহ করতে হবে।
অর্থসংবাদ/এসএম