Ortho Songbad আর্কাইভ

অগ্রণী ইন্স্যুরেন্সের এজিএমের তারিখ পরিবর্তন

অগ্রণী ইন্স্যুরেন্সের এজিএমের তারিখ পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটির এজিএম আগামী ২০ জুলাই অনুষ্ঠিত হবে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, এর আগে কোম্পানিটি এজিএমের জন্য গত ১২ জুলাই তারিখ নির্ধারণ করেছিল। কিন্তু অনিবার্য কারণে এজিএম অনুষ্ঠান করতে পারেনি।


এছাড়া এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।


অর্থসংবাদ/এসএম


মুল সাইট থেকে

পুজিবাজার