Ortho Songbad আর্কাইভ

পাঁচ কোম্পানির ক্যাটাগরি অবনতি

পাঁচ কোম্পানির ক্যাটাগরি অবনতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ ক্যাটাগরির অবনতি হয়েছে। কোম্পানিগুলোকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।


কোম্পানিগুলো হচ্ছে- রতনপুর স্টিল রি-রোলিং মিলস, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, নর্দার্ণ জুট, অ্যাপলো ইস্পাত ও নূরানী ডাইং লিমিটেড।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, কোম্পানিগুলোর মধ্যে অ্যাপলো ইস্পাত ‘বি’ ক্যাটাগরির। আর বাকী চার কোম্পানি ‘এ’ ক্যাটাগরির ছিল। আজ রোববার (২৫ জুন) থেকে কোম্পানিগুলো ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে।


উল্লেখ্য, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিগুলোকে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার