ব্লকে লেনদেন ১৬৪ কোটি টাকা

ব্লকে লেনদেন ১৬৪ কোটি টাকা
সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৮১টি কোম্পানির ৯৩ লাখ ২ হাজার ২২৫টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ১৬৪ কোটি টাকার বেশি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (২৫ জুন) ব্লকে সবচেয়ে বেশি রেনেটা লিমিটেডের ৫৮ কোটি ৪১ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড। কোম্পানিটির ৫৪ কোটি ৪৫ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ তালিকায় তৃতীয় স্থানে থাকা রুপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ৭৩ লাখ ৩১ হাজার টাকা।

এছাড়া, ব্লকে লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণফোন কোম্পানির ৪ কোটি টাকা, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের ২ কোটি ৯৭ লাখ টাকা, বেক্সিমকোর ২ কোটি ৯১ লাখ টাকা, অ্যাসোসিয়েটেড অক্সিজেন কোম্পানির ২ কোটি ৮৪ লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অর্থসংবাদ/এসইউ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন