রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩১.১৫ বিলিয়ন ডলার। গত দুইদিনের ব্যবধানে দেশের রিজার্ভের পরিমাণ বেড়েছে। সোমবার (২৬ জুন) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।


গত বৃহস্পতিবার (২২ জুন) দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩০.৩০ বিলিয়ন ডলার।


আগের দিন বুধবার ২৯ বিলিয়নের ঘর অতিক্রম করে রিজার্ভ দাঁড়ায় ৩০.২ বিলিয়ন ডলার। গত ২৫ জুন রিজার্ভ ছিল ২৯.৯৬ বিলিয়ন ডলার।


এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মার্চ ও এপ্রিল মাসের আমদানি দায় ১.১ বিলিয়ন ডলার পরিশোধের পর ৮ মে রিজার্ভ কমে দাঁড়িয়েছিল ২৯.৭ বিলিয়ন ডলারে।


এদিকে পবিত্র ঈদুল আজহা সামনে রেখে প্রবাসী আয়ে গতি বেড়েছে। দেশের রিজার্ভের অন্যতম উৎস রেমিট্যান্স বা প্রবাসী আয়। চলতি জুন মাসের ২৩ দিনে ১৭৯ কোটি ৬৬ লাখ ৪০ হাজার ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় এর পরিমাণ (প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা ধরে) ১৯ হাজার ৪০৩ কোটি টাকারও বেশি।


বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র মো. সরওয়ার হোসেন বলেন, রেমিট্যান্স প্রবাহ বাড়ায় রিজার্ভও বেড়েছে। সামনে রিজার্ভ আরও বাড়বে।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান