Ortho Songbad আর্কাইভ

তথ্য ছাড়াই বাড়ছে ফু-ওয়াং ফুডের শেয়ার দর

তথ্য ছাড়াই বাড়ছে ফু-ওয়াং ফুডের শেয়ার দর

পুঁজিবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং ফুড লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।


উল্লেখ্য, ডিএসইতে গত ২ জুলাই কোম্পানিটির শেয়ার দর ছিল ২৩ টাকা ৫০ পয়সা। ৬ জুলাই কোম্পানিটির শেয়ার দর ৩২ টাকায় উন্নীত হয়। অর্থাৎ মাত্র পাঁচ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৮ টাকা ৫০ পয়সা।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার