বেশি দামে কাঁচা মরিচ বিক্রি করা সুপারশপের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ভোক্তা অধিদপ্তর
বেশি দামে কাঁচা মরিচ বিক্রি করা সুপারশপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হাপরিচালক এ.এইচ.এম. সফিকুজ্জামান। রবিবার (৯ জুলাই) অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
চিনি, কাঁচা মরিচ, আদা ও রসুনের মূল্য এবং সরবরাহ স্থিতিশীল রাখার লক্ষ্যে সুপারশপ, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এ.এইচ.এম. সফিকুজ্জামান বলেন, আমাদের কাছে তথ্য রয়েছে- ৪০০ টাকার কাঁচা মরিচ ৬২০ থেকে ৭৫০ টাকায় বিক্রি করেছে সুপারশপগুলো। তাদের এ পণ্যের দাম বাইরের বাজার প্রভাবিত করেছে। কাঁচা মরিচের অস্থির বাজারে কয়েকটি সুপারশপ কাঁচা মরিচ বিক্রি করে অতিরিক্ত মুনাফা করেছে।
তিনি বলেন, এদের আজই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। তিন দিনের মধ্যে নোটিশের সন্তোষজনক জবাব দিতে না পারলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।