দেশে ঢুকতে শুরু করেছে পেঁয়াজভর্তি ট্রাক
পূর্ব ঘোষণা ছাড়াই পেঁয়াগ রফতানি বন্ধ করে দেয় ভারত। এতে বাংলাদেশের বাজারে হু হু করে বাড়তে থাকে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যের দাম। এ অবস্থায় স্থল বন্দরে আটকে থাকা ভারতীয় পেঁয়াজবাহী ট্রাক আনার উদ্যোগ নেয় বাংলাদেশ। সবশেষ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ২৫ হাজার টন পেঁয়ার রফতানির অনুমতি দেয় ভারত।
অবশেষে দেশে ঢুকতে শুরু করেছে বিভিন্ন স্থলবন্দরে আটকে থাকা ভারতীয় পেঁয়াজভর্তি ট্রাক। আজ (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার পরপর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ঢুকতে শুরু করে পেঁয়াজের ট্রাক।
সোনামসজিদ দিয়ে দুপুর ১২টা পর্যন্ত সাতটি ট্রাকে ১৯৯টন পেঁয়াজ দেশে ঢুকেছে। ট্রাক চালকরা জানান, এখনও ভারতের বন্দরে তিনশ’র বেশি ট্রাক আটকে আছে। কয়েকদিন ট্রাকের পেঁয়াজ আটকে থাকায় গরমে নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা করছেন পাইকাররা।
এদিকে, প্রবেশের অপেক্ষায় আছে হিলি স্থল বন্দরের ট্রাকগুলোও। এই বন্দর দিয়ে পেঁয়াজ ঢোকার সব কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।
এর আগে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো এক চিঠিতে পেয়াঁজ রফতানির বিষয়টি নিশ্চিত করা হয়।