Ortho Songbad আর্কাইভ

লভ্যাংশ পেলো লাভেলো’র বিনিয়োগকারীরা

লভ্যাংশ পেলো লাভেলো’র বিনিয়োগকারীরা

পুঁজিবাজারে তালিকভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি লাভেলো ব্র্যান্ডের আইসক্রিম বাজারজাতকারী প্রতিষ্ঠান তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি ডিএসইর নিকট ডিভিডেন্ড কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিয়েছে।


সোমবার (১০ জুলাই) কোম্পানির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, গত ৩০ জুন,২০২২ সমাপ্ত হিসাববছরের বিনিয়োগকারীদের জন্য ঘোষিত ১২ শতাংশ নগদ লভ্যাংশ কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদিত হয়। এরই ধারাবাহিকতায় ঘোষিত নগদ লভ্যাংশ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার