‘সর্বোচ্চ মানুষ দেখবে এবারের আইপিএল’

‘সর্বোচ্চ মানুষ দেখবে এবারের আইপিএল’
আজ (শনিবার) রাত ৮টায় মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩তম আসর। করোনাভাইরাসের কারণে এবারের আসরে নেই দর্শক প্রবেশাধিকার, এমনকি সংবাদ সংগ্রহের জন্য সংবাদকর্মীরাও যেতে পারবেন না স্টেডিয়ামে।

দর্শকদের সমস্যা সমাধানে প্রতিবারের মতো টিভিতে ও অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে আইপিএলের সবগুলো ম্যাচ। এবার যেহেতু মাঠে দর্শক থাকছে না, তাই টিভিতেই আগের চেয়ে অনেক বেশি মানুষ আইপিএল দেখবে- এমনটাই আশা টুর্নামেন্টের আয়োজক কমিটির চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেলের।

সবকিছু স্বাভাবিক থাকলে গত ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল আইপিএল। করোনার কারণে সেটি পিছিয়ে এখন হচ্ছে ১৯ সেপ্টেম্বর থেকে। তবু বছরের টুর্নামেন্ট বছরেই আয়োজন করতে পারায় তৃপ্ত বোধ করছেন আইপিএল চেয়ারম্যান। টুর্নামেন্ট পেছানোয় ভক্ত-সমর্থকরা হতাশ হলেও, এখন তারা পুরো উপভোগ করতে পারবে বলে মন্তব্য করেছেন ব্রিজেশ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো