সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৫ খাতে

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৫ খাতে
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৫ খাতে। অন্যদিকে দর কমেছে ৫ খাতে।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে খাদ্য খাতে। এই খাতে ৯.১ শতাংশ দর বেড়েছে। সাধারণ বিমা খাতে ৮.৯ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। সিরামিক খাতে ৮.২ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে আর্থিক খাতে ৪.৬ শতাংশ, ব্যাংক ও পাট খাতে ৩.৬ শতাংশ, জালানি খাতে ৩.১ শতাংশ, বস্ত্র খাতে ২.১ শতাংশ, প্রকৌশল খাতে ১.৭ শতাংশ, জীবন বিমা খাতে ১.৪ শতাংশ, ভ্রমণ-অবকাশ ও ট্যানারি খাতে দশমিক ৯ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে দশমিক ৮ শতাংশ ও সিমেন্ট খাতে দশমিক ৬ শতাংশ দর বেড়েছে।

এছাড়া দর কমার তালিকায় রয়েছে ফার্মা, কাগজ, টেলিকমিউনিকেশন, সেবা ও আইটি খাত।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন