Ortho Songbad আর্কাইভ

অভিন্ন শর্তে সমাবেশের অনুমতি পাচ্ছে আ’লীগ-বিএনপি

অভিন্ন শর্তে সমাবেশের অনুমতি পাচ্ছে আ’লীগ-বিএনপি
এক ও অভিন্ন শর্তে আওয়ামী লীগ এবং বিএনপিকে রাজধানীতে সমাবেশের অনুমতি দিচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১১ জুলাই) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

আগামীকাল বুধবার (১২ জুলাই) বড় সমাবেশের প্রস্তুতি নিয়েছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হওয়ার কথা রয়েছে। এ সমাবেশ থেকেই সরকার পতনের ‘এক দফা’র আন্দোলন কর্মসূচির ঘোষণা আসবে বলে জানিয়েছে দলটি।

মুল সাইট থেকে

পুজিবাজার