বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন প্রবীর কুমার
বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন প্রবীর কুমার সরকার। তিনি এর আগে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের পরিসংখ্যান বিভাগের অতিরিক্ত পরিচালক পদে কর্মরত ছিলেন। গত ২ এপ্রিল তাকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়।
মঙ্গলবার (১১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
২০০১ সালের ১৫ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের সহকারী পরিচালক পদে যোগদান করেন প্রবীর কুমার। তিনি বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) এবং পরবর্তীতে ২০১৩ সাল থেকে ‘পরিসংখ্যান বিভাগ'-এ দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।
প্রবীর কুমার সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ হতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশাগত দায়িত্ব পালনকালে তিনি যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক অব ইংল্যান্ড’ কর্তৃক আয়োজিত ‘ইভেন্ট অন ইন্ট্রোডাকশন টু মডেলিং’ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি বিআইবিএম থেকে ‘ল অ্যান্ড রেগুলেশন ইন ব্যাংকিং’ বিষয়েও প্রশিক্ষণ গ্রহণ করেন। বর্তমানে তিনি পরিসংখ্যান বিভাগের ‘সাস্টেইনেবল ডেভেলোপমেন্ট গোল (এসডিজি) উইং’ এবং ‘স্পেশাল স্টাডিজ এন্ড প্রজেক্ট উপবিভাগ'-এ দায়িত্বরত রয়েছেন।