Ortho Songbad আর্কাইভ

ফ্লোর প্রাইসে আটকে আছে যেসব কোম্পানির দর

ফ্লোর প্রাইসে আটকে আছে যেসব কোম্পানির দর
২০১০ সালের পর টানা ১৩ সপ্তাহ শেয়ারবাজারে সূচক ও লেনদেন উত্থানে রয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৬২টি কোম্পানির মধ্যে ৩৫৩টির দর ফ্লোর প্রাইসের উপরে লেনদেন হচ্ছে। তবে ৭টি কোম্পানির দর এখনো ফ্লোর প্রাইসে অবস্থান করছে। এছাড়া লেনদেন না হওয়ার কারণে পিপলস লিজিং ও বিডি সার্ভিসেসের শেয়ার দর ফ্লোর প্রাইসে আটকা আছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফ্লোর প্রাইসে বন্দী ৯ প্রতিষ্ঠান হলো-আমান ফিড, বিডি সার্ভিসেস, কোহিনুর কেমিক্যাল, এমএল ডাইং, পিপলস লিজিং, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সী পার্ল বীচ রিসোর্ট, এসকে ট্রিমস ও ট্রাস্ট ব্যাংক ফার্স্ট ফান্ড।

কোম্পানিগুলো মধ্যে পিপলস লিজিংয়ের লেনদেন স্থগিত করে রেখেছে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। আর বিডি সার্ভিসের কয়েক বছর ধরে লেনদেন বন্ধ রয়েছে শেয়ারহোল্ডারদের অনাগ্রহের কারণে। যে কারণে কোম্পানি দুটির শেয়ার ফ্লোর প্রাইসের উপরে উঠার সুযোগ নেই।

মুল সাইট থেকে

পুজিবাজার