Ortho Songbad আর্কাইভ

লাফার্জহোলসিমের পর্ষদ সভার তারিখ নির্ধারণ

লাফার্জহোলসিমের পর্ষদ সভার তারিখ নির্ধারণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের পর্ষদ সভা আগামী ১৯ জুলাই, রাত ৮টায় অনুষ্ঠিত হবে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, সভায় কোম্পানিটির সমাপ্ত (৩০ জুন,২০২৩) প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।


আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছিল ১ টাকা ৬৪ পয়সা।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার