Ortho Songbad আর্কাইভ

পর্ষদ সভা করবে রূপালী লাইফ ইন্স্যুরেন্স

পর্ষদ সভা করবে রূপালী লাইফ ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পর্ষদ সভা ২৩ জুলাই, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, সভায় কোম্পানিটির সমাপ্ত হিসাববছরের (৩১ ডিসেম্বর,২০২২) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।


একই সভায় কোম্পানিটির সমাপ্ত প্রথম প্রান্তিক (৩১ মার্চ,২০২৩) এবং দ্বিতীয় প্রান্তিকের (৩০ জুন,২০২৩) নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে।


আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ১৮ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার