Ortho Songbad আর্কাইভ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুড

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুড
সমাপ্ত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থানও দখল করেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। সপ্তাহের ব্যাবধানে ডিএসইতে কোম্পানিটির ৩২৪ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ৮ কোটি ৬৫ লাখ ১৯ হাজার ১৮৪টি শেয়ার হাতবদল করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড। কোম্পানিটির ৪ কোটি ৬০ লাখ ৭৬ হাজার ৭২১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭২ কোটি ৪৯ লাখ ২৬ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড । কোম্পানিটির ৮৮ লাখ ৫ হাজার ৪৮২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪১ কোটি ৩২ লাখ ১ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাসোসিয়েটেড অক্সিজেন, সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা, জেনারেশন নেক্সট ফাশন, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ফু-ওয়াং সিরামিকস, এডিএন টেলিকম ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার