রবিবার থেকে চালসহ টিসিবির পণ্য বিক্রি শুরু

রবিবার থেকে চালসহ টিসিবির পণ্য বিক্রি শুরু
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি শুরু হচ্ছে আগামীকাল (রোববার) থেকে। এ দফায় টিসিবি কার্ডধারীরা নিয়মিত পণ্যের পাশাপাশি পাঁচ কেজি করে ওএমএসের (ওপেন মার্কেট সেলস) চাল পাবেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের উদ্বোধন করবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শনিবার (১৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় চলতি বছরের জুলাই থেকে টিসিবির কার্ডধারী এক কোটি পরিবার কাছে ভর্তুকি মূল্যে চিনি, মসুর ডাল ও ভোজ্যতেলের সঙ্গে চালও বিক্রি হচ্ছে।

অর্থাৎ এখন থেকে টিসিবির পণ্যের সঙ্গে প্রতি মাসে কার্ডধারী পরিবার পাঁচ কেজি করে চাল পাবেন। যার মূল্য হবে কেজিপ্রতি ৩০ টাকা। কার্ডধারীরা নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত জায়গা থেকে চালসহ অন্যান্য পণ্য নিতে পারবেন।

এছাড়া চালের সঙ্গে একজন ক্রেতা দুই লিটার তেল, দুই কেজি ডাল এবং এক কেজি চিনি কিনতে পারবেন। প্রতি লিটার তেল ১০০ টাকা, মসুর ডাল ৬০ টাকা, চিনি ৭০ টাকা দরে বিক্রি হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ
তিন বছর পর হিলি দিয়ে টমেটো আমদানি শুরু
বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, দাম কমার আশা
হিলি স্থলবন্দরে দেড় মাসে আয় ১৮ কোটি টাকা
পরিবেশবান্ধব লিড সনদ পেলো আরও ৫ পোশাক কারখানা
মার্কিন শুল্ক হ্রাসের পর স্থগিত কার্যাদেশ ফিরছে, সুবাতাস পোশাকখাতে
ঢাকায় পর্যটন মেলা ৩০ অক্টোবর