Ortho Songbad আর্কাইভ

মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের সর্বোচ্চ দরপতন

মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬১ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে। এদিন সবচেয়ে বেশি দর হারিয়েছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (১৬ জুলাই) মেঘনা পেট ইন্ডাস্ট্রির শেয়ারদর ২ টাকা ১০ পয়সা বা ৫ দশমিক ৩২ শতাংশ কমেছে।

দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজের শেয়ারদর কমেছে ৪৫ টাকা ৯০ পয়সা বা ৪ দশমিক ৭০ শতাংশ। তৃতীয় স্থানে থাকা রুপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর ১০ টাকা ১০ পয়সা বা ৪ দশমিক ৬৯ শতাংশ কমেছে।

রবিবার ডিএসইতে সর্বোচ্চ শেয়ারদর হারানো অপর কোম্পানিগুলো হচ্ছে- এপেক্স ফুটওয়্যার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, জেনারেশন নেক্সট ফ্যাশন, সি সি অ্যান্ড এ টেক্সটাইলস, সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড, অলটেক্স ইন্ডাস্ট্রিজ এবং সি পার্ল বিচ রিসোর্ট।


মুল সাইট থেকে

পুজিবাজার