Ortho Songbad আর্কাইভ

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানি দুইটি হচ্ছে- আল-আরাফাহ ইসলামী ব্যাংক এবং কোহিনূর ক্যামিকেলস কোম্পানি লিমিটেড।


আল-আরাফাহ ইসলামী ব্যাংক
কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। ব্যাংকটির দীর্ঘমেয়াদী ‘এএ’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে।


কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২২ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।


কোহিনূর ক্যামিকেলস
কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে।


কোম্পানিটির ৩০ জুন, ২০২২ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার