Ortho Songbad আর্কাইভ

পরিশোধিত মূলধন বাড়াবে কে অ্যান্ড কিউ

পরিশোধিত মূলধন বাড়াবে কে অ্যান্ড কিউ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কে অ্যান্ড কিউ পরিশোধিত মূলধন বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, কোম্পানিটি বিদ্যমান ৫ কোটি ১৪ লাখ ৭৬ হাজার ৫৬০ টাকা থেকে ৬ কোটি ৮৫ লাখ ৫৯ হাজার ৩০৯ টাকা বাড়াবে। এজন্য কোম্পানিটি ১৭ লাখ ৮ হাজার ২৭৫টি সাধারণ শেয়ার ইস্যু করবে।


কে অ্যান্ড কিউ ১০ টাকা দরে শেয়ার ইস্যুর মাধ্যমে ১ কোটি ৭০ লাখ ৮২ হাজার ৭৫০ টাকা উত্তোলন করবে।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার