Ortho Songbad আর্কাইভ

স্পট মার্কেটে যাচ্ছে বিমা খাতের দুই কোম্পানি

স্পট মার্কেটে যাচ্ছে বিমা খাতের দুই কোম্পানি

রেকর্ড ডেটের আগে আগামীকাল বুধবার (১৯ জুলাই) স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের দুই কোম্পানি।


কোম্পানিগুলো হচ্ছে- ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী বৃহস্পতিবার (২০ জুলাই)। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী রোববার (২৩ জুলাই)।


আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার