Ortho Songbad আর্কাইভ

রোববার লেনদেন বন্ধ দুই কোম্পানির

রোববার লেনদেন বন্ধ দুই কোম্পানির

রেকর্ড ডেট সংক্রান্ত কারণে আগামী রোববার (২৩ জুলাই) বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার লেনদেন। কোম্পানি দুইটি হচ্ছে- ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং ইসলামী কমার্শিয়াল ইন্সুরেন্স।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, এর আগে কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে। আজ কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে।


আর রেকর্ড ডেটের পর আগামী সোমবার (২৪ জুলাই) কোম্পানিগুলো লেনদেনে ফিরবে।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার