Ortho Songbad আর্কাইভ

পেনিনসুলা ব্যালেন্সড ফান্ডের লভ্যাংশ ঘোষণা

পেনিনসুলা ব্যালেন্সড ফান্ডের লভ্যাংশ ঘোষণা
বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড পেনিনসুলা ব্যালেন্সড ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য ট্রাস্টি ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় ৩০ জুন সমাপ্ত ২০২২-২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

৩০ জুন, ২০২৩ তারিখে যাদের হাতে ফান্ডের ইউনিট ছিল, তারা এ লভ্যাংশ পাবেন।

আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৬৮ পয়সা।

সমাপ্ত সময়ে ফান্ডটি বাজার মূল্য অনুযায়ী এনএভি হয়েছে ১২ টাকা ১৬ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার